সৈয়দপুরে রাজস্ব বৃদ্ধি বিষয়ক কর্মশালা 

Oct 18, 2026 - 18:16
 0
সৈয়দপুরে রাজস্ব বৃদ্ধি বিষয়ক কর্মশালা 

নীলফামারী প্রতিনিধি : সৈয়দপুর পৌরসভায় আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে প্রায় ৬০ শতাংশ নাগরিক রেন্ট, হোল্ডিংসহ  অন্যান্য কর পরিশোধে অনীহা দেখিয়ে আসছে। পৌরসভার পক্ষ থেকে নাগরিকদের রেন্ট ও কর পরিশোধে বারবার তাগাদা দিয়ে আসলেও কোন লাভ হচ্ছেনা। ফলে পৌরসভার নিজস্ব আয় বৃদ্ধিতে টান পড়ছে। পৌর এলাকার ৬০ শতাংশ গ্রাহক যদি নিয়মিত কর পরিশোধ করে তাহলে সৈয়দপুর পৌরসভার আর্থিক স্বনির্ভরতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি টেকসই অবকাঠামো উন্নয়ন ও মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত হবে।

রবিবার (১৮ অক্টোবর) সকালে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত  কর্মশালায় উঠে এসেছে এসব কথা। তারা এসব বাস্তবায়নে নানামুখী পরামর্শ দিয়ে অংশীজনদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার কথাও বলেছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর অধীনস্থ লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের (এলজিসিআরআরপি) উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা।

এতে প্রধান অতিথি ছিলেন এলজিসিআরআরপির প্রজেক্ট ডিরেক্টর নাজমুস সাদাত মো. জিল্লুর  রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিইডির সিনিয়র প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট শেখ মোজাক্কা জাহের। 

এতে কর্মশালার সার্বিক বিষয় নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরামর্শক দলের ডেপুটি টিম লিডার শায়েমা আক্তার। কর্মশালায় সৈয়দপুর পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধি এবং উন্নয়ন নিয়ে আলোচনায় অংশ নেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলাম, সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল, ব্যবসায়ী হাজী ইমতেয়াজ, পৌরসভা নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী, সাবেক পৌর কাউন্সিলর জিয়াউল হক, আব্দুল খালেক সাবু, জোবায়দুল ইসলাম মিন্টু, ফরহাদ হোসেন, নীলফামারী বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক শহীদুল ইসলাম সরকার প্রমুখ।  
অনুষ্ঠানে পৌরসভার রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন পরামর্শক দলের টিম লিডার আবু হেনা মো. মোস্তফা। কর্মশালায় প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন ইনস্টিটিউশনাল স্পেশালিস্ট ড. নওশাদ আহমেদ।
 অনুষ্ঠানে ব্যবসায়ী, সাংবাদিক, সমাজসেবক, পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow