কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন
বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার বিষ্ণুপুরের চৌমুহনী হাইস্কুল প্রাঙ্গণে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে কর্মী সম্মেলনে উপজেলা নির্বাহী সদস্য জিএম আমিনুর রহমান টিপুর সভাপতিত্বে উপজেলা যুগ্ম আহবায়ক আবুল বাসার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক ডাক্তার হাসান মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ইউপি সদস্য জিএম ফারুক হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান বাবু, ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম সরদার, সাবেক ছাত্রনেতা জিএম আব্দুস সাত্তার, মৎস্যজীবী দলের নেতা আব্দুল গফ্ফার, জাকির হোসেন, মাহমুদ আলী গাজী প্রমুখ।
এ সময়ে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?