দেবহাটায় পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী

Oct 28, 2026 - 18:32
 0
দেবহাটায় পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
ছবি: সংগৃহীত

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার স্মরণে সাতক্ষীরার দেবহাটায় আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পারুলিয়া ইউনিয়ন শাখা।

বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার পারুলিয়া জামায়াত অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা অলিউল ইসলাম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী এইচ এম ইমদাদুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির সোহরাব হোসেন, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নাসিরউদ্দীনসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি আলোচিত ও বেদনাবিধুর অধ্যায়। এ দিনের ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও শান্তিপূর্ণ উপায়ে মত প্রকাশ এবং মানুষের অধিকার রক্ষায় সচেতন থাকা জরুরি।

বক্তারা আরও বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন। আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে ২৮ অক্টোবরের ঘটনাপ্রবাহ সম্পর্কে মানুষ জানতে পারবে এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

অনুষ্ঠানে ২৮ অক্টোবরের ঘটনার স্মৃতিচারণ করা হয় এবং ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow