সাতক্ষীরায় ১৭ বিজিবির অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল আটক

Oct 20, 2026 - 13:06
Oct 20, 2026 - 15:31
 0
সাতক্ষীরায় ১৭ বিজিবির অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল আটক
প্রতিকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি : নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে চার বোতল সন্দেহজনক মাদকদ্রব্য আটক করা হয়েছে। আটককৃত দ্রব্যগুলোর আনুমানিক সিজার মূল্য ৭৮ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে নীলডুমুর ব্যাটালিয়নের অধীনস্থ শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ সাহাবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় শাখরা বিওপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার উত্তরে এবং সীমান্ত থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কোমরপুর নামক স্থান থেকে চার বোতল J & B ও MARTINI DRUGS আটক করা হয়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, আটককৃত দ্রব্যগুলো খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষা করা হয়েছে। প্রাপ্ত পরীক্ষার ফলাফল অনুযায়ী, এগুলো হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

বোতলের গায়ে উল্লেখিত মূল্য অনুযায়ী, প্রতিটি বোতলের মূল্য বাংলাদেশি মুদ্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে চার বোতলের মোট সিজার মূল্য ৭৮ লাখ টাকা।


এ বিষয়ে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি, সিগন্যালস্ জানান, সাতক্ষীরার শাখরা সীমান্তে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়-এমন চার বোতল দ্রব্য আটক আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির দৃঢ় অবস্থান আবারও প্রতিফলিত হয়েছে। আটককৃত দ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭৮ লাখ টাকা। সীমান্ত সুরক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। নীলডুমুর ব্যাটালিয়নের সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার জন্য আমরা গর্বিত। দেশের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow