দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে সৈয়দপুর যুবদলের মিছিল সমাবেশ
নীলফামারী জেলা প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে শেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচী পালন করা হয়। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। এ সময় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে নানা শ্লোগান দেওয়া হয়। করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা সাম্প্রতিক সময়ে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী রাজপথে থাকবে । বক্তারা বলেন, যারাই দেশ ও জনগনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। চক্রান্তকারীদের উদ্দেশ্যে তারা বলেন, আওয়ামী লীগের শত জুলুৃম নির্যাতন সত্বেও আন্দোলন থেকে পিছু হটেনি বিএনপি। তাই বিএনপিকে ভয় দেখিয়ে কোন লাভ হবেনা। বিএনপি ১৭ বছরে রাজপথে লড়াই সংগ্রাম করা দল। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগনকে সাথে নিয়ে জাতীয়তাবাদী শক্তি এই দূর্বৃত্তপনার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। সেই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃতিত্বপূর্ণ নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল ভূমিকার প্রসংশা করেন এবং তাঁর নেতৃত্বে দেশ তথা সৈয়দপুরের উন্নয়নে সকলকে সহযোগিতার আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর যুবদলের আহবায়ক সালাম রেজা, সদস্য সচিব কামরান উদ্দিন, যুবদল নেতা খালিদ হাবিব, সৈয়দ নাদিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, তাঁতীদলের সদস্য সচিব জুয়েল বাবু, কৃষক দল নেতা আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
What's Your Reaction?