শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও ওষুধ জব্দ

Oct 30, 2026 - 21:12
 0
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়  ফেন্সিডিল ও ওষুধ জব্দ
কোস্ট গার্ডের অভিযানে আটক ভারতীয় ফেন্সিডিল ও ওষুধ

এস, এম, মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগরে ফেন্সিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম এ তথ্য জানান।

তিনি জানান, সাতক্ষীরার শ্যামনগর থানাধীন যাদবপুর বাজার সংলগ্ন এলাকায় আজ ৩০ অক্টোবর ২০২৬ রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের ১৪ বোতল ফেন্সিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

জব্দকৃত ফেন্সিডিল এবং ওষুধের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকপাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow