পাইকগাছায় আইনজীবী ও স্বাস্থ্য কর্মকর্তার কাছে চাঁদা দাবি, গ্রেনেড বাবুসহ গ্রেফতার ৩

Oct 28, 2026 - 23:21
 0
পাইকগাছায় আইনজীবী ও স্বাস্থ্য কর্মকর্তার কাছে চাঁদা দাবি, গ্রেনেড বাবুসহ গ্রেফতার ৩
ছবি: সংগৃহীত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কাছে লক্ষ-লক্ষ টাকা চাঁদাদাবির অভিযোগে পুলিশ আলোচিত গ্রেনেড বাবু ওরফে ডন বাবু ওরফে ইয়ামিন (৩০) দম্পতিসহ ৩ জনকে গ্রেফতার করেছেন।
পুলিশ জানায়, ২৭ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাটের রামপাল থানা পুলিশের সহযোগিতায় একই এলাকার শরাফপুর থেকে গ্রেনেড বাবু দম্পতি ও একই সাথে তার মা'কে গ্রেফতার করা হয়। গ্রেনেড বাবু শরাফপুরের মোল্লা ইব্রাহিমের ছেলে।
পুলিশ জানান, স্ত্রী'র সিম ব্যবহার করে গ্রেনেড বাবু গত ১৭ অক্টোবর পাইকগাছা আইনজীবী সমিতি'র সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তারের কাছে ১০ লাখ টাকা এবং সমিতির সম্পাদক এডভোকেট আক্কাছ আলীর কাছে ৫ লাখ টাকা চাঁদাদাবি করেন। দাবিকৃত টাকা দিতে ব্যর্থ হলে জীবন নাশের হুমকিও দেওয়া হয় তাদের।
পুলিশ আরো জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসনারা বিনতে আহমেদ এর কাছেও মোবাইলে হুমকি দিয়ে চাঁদাদাবি করা হয়।
পৃথক ঘটনায় সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার ও সম্পাদক এডভোকেট আক্কাস আলি ২৭ অক্টোবর থানায় পৃথক দুটি চাঁদাবাজির মামলা করেন, যার নং-২৭ ও ২৮। অন্যদিকে ডাঃ আহসানারা বিনতে আহমেদ সাধারণ ডায়েরি করেন।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুর রহমান জানান, মোবাইলে কথোপকথনের সুত্র ধরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ওসি স্যারের নেতৃত্বে গ্রেনেড বাবু ও তার স্ত্রী সহ বাবুর মা'কে গ্রেফতার করে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরো জানান, গ্রেনেড বাবুর বিরুদ্ধ দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজিসহ অন্যান্য ধারায় একাধিক মামলা আছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন, এ চক্রটি গ্রেনেড বাবু পরিচয়ে ডাক্তার ও দু'আইনজীবী'র কাছে মোবাইলে চাঁদাদাবি করে প্রাণনাশের হুমকি দেয়। এঘটনায় থানায় দায়েরকৃত মামলায় গ্রেনেড বাবু পরিবারের ৩ জন কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশের এ কর্মকর্তা। এ চক্রের সাথে আর যারা জড়িত আছে তাদেরকেও অতিদ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow