নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক সভা

Oct 28, 2026 - 18:15
 0
নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক সভা
ছবি: সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডে  এসবিএসি ব্যাংক পিএলসি এর আয়োজনে ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল লেনদেন ও বাংলা কিউআর (Bangla QR) পদ্ধতির ব্যবহার বাড়াতে  এক বর্ণাঢ্য রালী শেষে সচেতনতামূলক সভার আয়োজন করা হয় । 

বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন এবং ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে বুধবার দুপুরে নজিপুর বাসস্ট্যান্ড এসবিএসি ব্যাংক পিএলসির নজিপুর শাখা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

এসবিএসি ব্যাংক পিএলসির নজিপুর শাখার এফভিপি ও শাখা প্রধান মো. ইয়াসিন হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলার উপজেলা নির্বাহী কর্মকর্তা  রিফাত আরা। 

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসের উপপরিচালক মো. মাসুম বিল্লাহ ও মো. রাকি মিয়া, নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন, এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ের এসইভিপি ও ব্যাংকিং অপারেশনস ডিভিশনের প্রধান মাসুদুর রহমান এবং ইভিপি ও ডিজিটাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম।

সভায় ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর (Bangla QR) পদ্ধতিতে ডিজিটাল লেনদেনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করা এবং এ কার্যক্রম বাস্তবায়নে ব্যবসায়ীদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

আয়োজকরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়বে এবং নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে নিরাপদ ও সহজ লেনদেনব্যবস্থা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow