শ্যামনগরে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সভা

Jun 18, 2026 - 20:06
 0
শ্যামনগরে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সভা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুন( বৃহস্পতিবার) বেলা-১১টায় শ্যামনগর অফিসার্স ক্লাবে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং কমনওয়েলথ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির, বিশেষ অতিথি শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। 

“স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্স কমিউনিটিস” প্রকল্পের আওতায় সভায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোজেক্ট অফিসার আবু বকর সিদ্দিক সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি দুর্যোগ ঝুকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজনে গনমাধ্যমের ভুমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন এবং প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ করে নারী, শিশু ও যুব প্রতিবন্ধীদের চাহিদা ও অধিকারকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সঠিক তথ্য প্রচার, জনসচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে গণমাধ্যম প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পারে। বক্তারা আরও বলেন, দুর্যোগকালীন প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম এবং পুনর্বাসন প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow