সৈয়দপুরে উপজেলা জাসাসের সদস্য সচিব সাংবাদিক ফারুকের মেয়ের ইন্তেকাল
নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সৈয়দপুর উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক এম ওমর ফারুকের মেয়ে ও সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক হৃদয়ের ছোট বোন ফাইয়াতুন বিনতে ফারিহা (১৫) আর নেই। গত ২৮ অক্টোবর (বুধবার) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ফারিহা মৃত্যুকালে বাবা-মা, দুই ভাই, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ও বহু গুনগ্রাহী রেখে গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ জোহর শহরের বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর জানাযার নামাজে সৈয়দপুরসহ আশেপাশের জেলা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
মরহুমা ফাইয়াতুন বিনতে ফারিহার মৃত্যু সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁকে শেষবারের মতো একনজর দেখতে লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক - শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাংবাদিকরা মরহুমার বাড়িতে ভীড় জমায়। এসময় সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সেখানে তারা মরহুমার বাবা মা সহ আত্মীয় স্বজনদের সান্ত্বনা দেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী,
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সহ সভাপতি শফিকুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি এ্যাডভোকট এস এম ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক আমিনুল হক, লায়ন্স লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মো. শফিয়ার রহমান সরকার, অধ্যক্ষ আলহাজ্ব মোহম্মদ আব্দুল হামিদ, লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সভাপতি লায়ন জাকির হোসেন মেনন, সাধারণ সম্পাদক লায়ন হাসান ইমাম, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন রেজাউল হক ও সাধারণ সম্পাদক লায়ন মো. জোবায়দুল ইসলাম মিন্টু, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম ও সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ, সদস্য সচিব নজরুল ইসলাম, সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ তনা, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, বিশিষ্ট ব্যবসায়ী তারিকুল আলম তারিক, মাজেদুল ইসলাম, আজহারুল হক সরকার রানা, হাজী আওরঙ্গজেব, সাংবাদিক মাহমুদুল হাসান আস্তাক, শীষ রহমান,মোশাররফ হোসেন, নুর আলম, এম আর আলম ঝন্টু, মিজানুর রহমান মিলন, নজির হোসেন নজু, গোপাল চন্দ্র রায়, আমিরুল হক আরমান, জাকির হোসেন, শাহাজাহান আলী, সাদেকুল ইসলাম, সাব্বির হোসেন প্রমুখ।
What's Your Reaction?