সাতক্ষীরা-৩ আসনের এমপি রবিউল বাশারকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

Mar 3, 2026 - 20:59
 0
সাতক্ষীরা-৩ আসনের এমপি রবিউল বাশারকে সংবর্ধনা ও ইফতার মাহফিল
প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে আযোজন করা হয় ইফতার মাহফিল।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৪ টায় কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দকাটি প্রাইমারি স্কুল মাঠে এ সব অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ধানবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

তিনি বলেন, দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি পবিত্র মাহে রমজানের গুরুত্ব নিয়েও আলোচনা পেশ করেন।

ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহমদ শাহা মাসউদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, মিডিয়া বিভাগের সভাপতি ডক্টর মিজানুর রহমান, কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সহ-সভাপতি গাজী মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন জামায়াতের  বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow