সাতক্ষীরায় ধর্ষণ ও যৌন সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন, দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের দাবি

Oct 27, 2026 - 14:18
 0
সাতক্ষীরায় ধর্ষণ ও যৌন সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন, দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ধর্ষণের ঘটনা, বিশেষ করে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের মিলবাজারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগী ও তাঁদের পরিবারের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

সাতক্ষীরা জেলা মানবাধিকার সুরক্ষা দলের উদ্যোগে এবং রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইবি)-এর HOPE Project-এর আওতায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। NETZ Bangladesh ও জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (BMZ) সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন তালা উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির সদস্য জুলফিকার রায়হান। সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির সদস্য শাহাজাহান সিরাজ।

কর্মসূচিতে বক্তব্য দেন সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া খাতুন, শিক্ষক অরুণ কান্তি সানা এবং একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আকলিমা খাতুন ও নবম শ্রেণির ছাত্রী খুশি আক্তার। এ সময় প্রকল্প সমন্বয়ক খালিদ হাসান মানববন্ধনের চার দফা দাবি উপস্থাপন করেন।

বক্তারা নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষণ ও যৌন সহিংসতার অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করা, ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করা এবং অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী দায়ীদের শাস্তির দাবি জানান।

মানববন্ধনে সিএসও সদস্য লাভলু, মোস্তাকিম, রাবেয়া খাতুন, জান্নাতুল, শাহাদাৎ, শাকিবসহ মানবাধিকার সুরক্ষা দলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow