নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে ১৩ পদে প্রার্থী ৩১
বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ী কমিটির নির্বাচন ২০২৬ এর মনোনয়নপত্র ১৩ টি পদের বিপরীতে প্রিজাইডিং অফিসার ও নির্বাচন কমিশনার কমিটির ২৬ অক্টোবর সোমবার বেলা ১১ টায় যাচাই-বাছাই শেষে ৩১ জন প্রার্থী বৈধ ঘোষণা ঘোষণা করেন।
মোকামের সকল ব্যবসায়ীদের মাঝে দীর্ঘ ষোল বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আমেজে ভাসছে নাজিমগঞ্জের মোকাম। নির্বাচন পরিচালনা কমিটির নিরলস প্রচেষ্টায় পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হতে চলা নির্বাচন এখন নির্বাচনের মহাসড়কে।
৩১জন বৈধ প্রার্থীর মধ্যে সভাপতি পদে চার জন যথাক্রমে শেখ নাজমুল ইসলাম বাবু, মোঃ মনিরুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, মোঃ আব্দুর রহমান। সহ--সভাপতি পদে ২ টি পদের বিপরীতে ৫জন যথাক্রমে মোঃ জামাল উদ্দিন, শেখ শাহিনুর রহমান শাহিন শেখ আবু তাহের, শেখ আহাদুজ্জামান, শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক একটি পদের বিপরীতে যথাক্রমে মোঃ রফিকুজ্জামান রুমি ও আমিনুর রহমান। যুগ্ম সম্পাদক একটি পদের বিপরীতে বৈধ মনোনয়নপত্র পেল ৪ জন যথাক্রমে রবিউল ইসলাম মিন্টু, মোঃ সিদ্দিকুল ইসলাম, মোঃ নুরুন্নবী আবু এবং শেখ সাইফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক একটি পদের বিপরীতে তিনজন যথাক্রমে মোঃ শের আলী, মোঃ মনিরুজ্জামান খান ও শেখ সিরাজুল ইসলাম। কোষাধ্যক্ষ একটি পদের বিপরীতে দুইজন মোঃ রজব আলী ও মোঃ মাহমুদুল্লাহ। দপ্তর সম্পাদক একটি পদের বিপরীতে মনোনয়নপত্র ক্রয় করলেন দুইজন যথাক্রমে মোঃ ফারুক হোসেন ও শেখ মনিরুল ইসলাম মিলন। প্রচার সম্পাদক একটি পদের বিপরীতে মনোনয়নপত্র নিলেন দুইজন যথাক্রমে শেখ সাইফুল ইসলাম ও শেখ লুৎফর রহমান। নির্বাহী সদস্য চারজনের বিপরীতে শেষ মুহূর্ত পর্যন্ত ৭ জন যথাক্রমে শেখ হাফিজুল ইসলাম, রাজু হোসেন, মোঃ আবুল হোসেন, নুরুজ্জামান খান, মো: আরাফাত হোসেন, তামজীদ হোসেন মিঠু ও মোঃ ফিরোজ কবির।
উপজেলার আশেপাশে সকল মানুষের মাঝে একটাই টপ অফ দ্যা নিউজ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন। তেরোটি পদের বিপরীতে আগামী ১৪ নভেম্বর সেই মহেন্দ্রক্ষণ। নির্বাচনকে ঘিরে মানুষের মাঝে আনন্দের স্রোত বয়ে চলেছে।
ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচন উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় প্রতিবারের ন্যায় এই নির্বাচনটা বারোটা ইউনিয়নের মানুষের মাঝে খুব প্রাণবন্ত হয়ে ওঠে। বারোটা ইউনিয়নের জনগণ মুখ চেয়ে তাকিয়ে থাকে এই নেতৃত্ব কাদের উপর অর্পিত করতে যাচ্ছেন মহান আল্লাহ।
এদিকে, একটি সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে সহকারি অধ্যাপক মোঃ আনিসুর রহমান, শেখ শরিফুল ইসলাম, মোঃ জহুরুল হুদা, মোহাম্মদ মনিরুল ইসলাম,মোহাম্মদ তবিবুর রহমান খান, মোঃ সাইদুর রহমান ও তারিকুশ শারাফাত এবং উপদেষ্টামন্ডলী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। পূর্ব তপসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাইকালে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা ও নির্বাচনে প্রিজাইডিং অফিসার হেমন্দ্রনাথ মন্ডল।
১৪নভেম্বর (শনিবার) গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রদানের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ীবৃন্দ তাদের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ নির্ধারণ করবেন। ইতোমধ্যে নির্বাচন কমিটির পক্ষ থেকে ভোটের দিনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষায় কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ বরাবর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য বরাদ্দের জন্য আবেদন পত্র ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ভেন্যু বরাদ্দের জন্য আবেদন পত্র জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমান।
What's Your Reaction?