কালিগঞ্জে পুকুরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

Sep 18, 2026 - 19:25
 0
কালিগঞ্জে পুকুরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু
পানিতে ডুবে নিহত দুই শিশুর মৃতদেহ ঘিরে স্বজনদের আহাজারি।

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে এবং ইকবাল হোসন কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে। নিহত দুই শিশু মামা-ভাগ্নে।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্র জানায়, ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানা আজগর আলীর বাড়িতে বেড়াতে এসে শুক্রবার দুপুরে মামা আব্দুল্লাহর সাথে প্রতিবেশী শেখ আবু বক্করের পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে তারা পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। বিষয়টি প্রতিবেশী এক নারী দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানালে তারা স্থানীয়দের সহায়তায় পুকুরের পানি থেকে দু’টি নিথর মরদেহ উদ্ধার করে।
খবার পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘোষের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে পানিতে ডুবে নিহত দুই শিশুর লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow