সৈয়দপুরে আট কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৮১জন

Oct 31, 2026 - 16:49
 0
সৈয়দপুরে আট কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৮১জন
ছবি: সংগৃহীত

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলা ১৩টি কলেজের মধ্যে আটটি থেকে ৪৮১ জন পরীক্ষার্থী জিপিএ - ৫ পেয়েছে। এদের মধ্যে বিজ্ঞানে ৪৩৩ জন, মানবিকে ৩৮জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১০ জন পরীক্ষার্থী রয়েছে। তবে এবারে উপজেলার কোন কলেজই শতভাগ পাশের সাফল্য দেখাতে পারেনি। গতকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে এসব তথ্য উঠে এসেছে।

ফলাফলে দেখা যায়, এবারে সৈয়দপুর উপজেলার কলেজগুলোর মধ্যে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ৩২৮জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫৭জন। আর পাশের হার দাঁড়িয়েছে ৯৯.৩৯%। বাংলা ও ইংরেজি দুই ভার্সন থেকে তিন বিভাগে ১৬৩ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এ কলেজ থেকে বিজ্ঞানে ১৪৪ জন, মানবিকে ১৪জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫ জন পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি কলেজ। এ  প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে দুই বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। এদের মধ্যে বিজ্ঞানে ২৩ জন এবং মানবিক বিভাগে ৭জন। আর  তিন বিভাগে ২১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছে লায়ন্স স্কুল এন্ড কলেজ। এ কলেজ থেকে বিজ্ঞানে ৬ জন, মানবিকে ১৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ জন পরীক্ষার্থী রয়েছে। 

এছাড়াও সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে দুই বিভাগে চার জন, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজ থেকে মানবিক বিভাগে দুইজন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে দুইজন এবং সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে একজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে একজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এবারের এইচএসসি ফলাফল প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ বলেন, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের  সমন্বিত পরিশ্রম ও  প্রচেষ্টায় এ ফলাফল বয়ে আনা সম্ভব হয়েছে। আগামীতে এ ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।                                               

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow