সৈয়দপুর পৌরসভায় নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা শুরু 

May 4, 2026 - 15:50
 0
সৈয়দপুর পৌরসভায় নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা শুরু 

মিজানুর রহমান মিলন, নীলফামারী জেলা প্রতিনিধি : সৈয়দপুর পৌরসভা আধুনিকায়নের লক্ষ্যে সারাদেশে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে 'বাংলাদেশ রেজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট' (আরইউটিডিপি) এর দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ সরকার এবং বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে সোমবার (০৪ মে) সকালে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টার নিলনায়তনে ওই কর্মশালা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম। 

পৌরসভার সূত্রে জানা যায়, আরইউটিডিপি প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন হলে জলবায়ু সহিষ্ণু উন্নত নগর অবকাঠামো ও সুবিধাদি নির্মিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক জুলাই ২০২৪ হতে জুন ২০৩০ পর্যন্ত ৬ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। সারাদেশে এই প্রকল্পের মোট প্রাঙ্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯০১ কোটি টাকা যার মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হবে ১ হাজার ৬৪১ কোটি টাকা। এর আগে প্রকল্পটি গত ২১ জুন ২০২৪  বিশ্ব ব্যাংকের

নির্বাহী পরিচালকদের বোর্ড সভায় প্রকল্পটি গ্রহণ করা হয়। পরে একই বছরের ৭ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু হয় ২০২৫ সালে। 

সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, আরইউটিডিপি প্রকল্পের অধীনে পৌরসভায় প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ২ টি

রাস্তার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে আরও কাজ করা হবে জানিয়ে  তিনি বলেন, প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো, পৌরসভাকে সহনশীল নগর অবকাঠামো ও পরিষেবা সমূহের পরিবৃদ্ধি করা, নির্বাচিত স্থানগুলোর ব্যবস্থাপনার দক্ষতা জোরদার করা, পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমসহ মৌলিক নগর পরিষেবা বৃদ্ধি করা, নগর সমূহের সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিজস্ব উৎস থেকে আয় বৃদ্ধির কার্যক্রম জোরদার করা, পরিকল্পনা প্রনয়ণ, অর্থায়ন, বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম কার্যকর ও টেকসইভাবে সম্পাদনের লক্ষ্যে পৌরসভায় প্রাতিষ্ঠানিক দক্ষতা দৃদ্ধি করা। 

আরইউটিডিপি প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ নুরুল আমিন তালুকদারের প্রাণবন্ত উপস্থাপনায় কর্মশালার উদ্দেশ্য এবং সেসব বাস্তবায়নে করণীয় বিষয়ে পরামর্শমূলক আলোচনা করেন , সাবেক পৌর কাউন্সিলর যথাক্রমে শাহীন আকতার শাহীন,  এরশাদ হোসেন পাপ্পু, জোবায়দুল ইসলাম মিন্টু ও আব্দুল খালেক সাবু, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক ও কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ প্রমুখ। 

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ মো সাইফুর রহমান , সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো.জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন, সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ধীমান ভূষণ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান, সমাজসেবক শরফুদ্দিন খান, আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ব্যবসায়ী নেতা হাজী ইমতিয়াজ, সৈয়দপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, উপ সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম ও মাসুম সাজ্জাদ জুয়েল, হিসাবরক্ষক আবু তাহের, , নারী নেত্রী রওনক জাহান রেনু ও রুপা হোসেনসহ টিএলসিসি'র অন্যান্য সদস্যবৃন্দ।

কর্মশালায় অংশগ্রহণ করা টিএলসিসি সদস্যরা গ্রুপ ভিত্তিক হয়ে সৈয়দপুর পৌরসভার সার্বিক উন্নয়নসহ জনগনের জীবনমান উন্নয়নে আরইউটিডিপির দেওয়া ১৯ টি প্রস্তাবনার বাইরেও আরও একাধিক প্রস্তাবনার কথা তুলে ধরেন। পরে সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow