কাঁকশিয়ালী'র নেতৃত্বে তানিয়া ও ফয়সাল

May 4, 2026 - 20:39
 0
কাঁকশিয়ালী'র নেতৃত্বে তানিয়া ও ফয়সাল
সভাপতি তানিয়া আক্তার ও সম্পাদক ফয়সাল আহমেদ

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন, কাঁকশিয়ালী’র ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির সভাপতি  হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের মোছা. তানিয়া আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. ফয়সাল আহমেদ আগামী এক বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছে। তানিয়া আক্তার মনোবিজ্ঞান বিভাগের কবি সুফিয়া কামাল হল এবং ফয়সাল আহমেদ একাউন্টিং বিভাগের মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ০২ মে, ২০২৬ তারিখে কাঁকশিয়ালী’র সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত ছিলেন ঢাবি বিএনসিসি সেনা শাখার সাবেক সিইও এবং কাঁকশিয়ালীর সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সভাপতি হাফিজুর রহমান (হাফিজ) প্রমুখ।

গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বনে তারা উভয়ই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজ নিজ পদে বিজয়ী হন। বিজয় একাত্তর হল সংসদের এজিএস এবং সদ্য বিদায়ী কমিটির সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্ব এবং সঞ্চালনায় এই বিশেষ সভায় নতুন নেতৃত্বের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। -প্রেসবিজ্ঞপ্তি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow