দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

Sep 17, 2026 - 18:48
 0
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: "শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে উপজেলা পর্যায়ে প্রোগ্রেস ও ডাটা শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম এবং সুশীলনের আয়োজনে  উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার আলী, উপজেলা শিশু সুরক্ষা কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, ডিআরআরএ-এর প্রতিনিধি জিএম আনজির হোসেন, সাস সমৃদ্ধি কর্মসূচির উপজেলা ম্যানেজার আলমগীর হোসেন, ব্রেকিং দ্য সাইলেন্সের ম্যানেজার সোহেল মাহমুদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ কর্মকর্তা পল্টন বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।

সভায় জানানো হয়, দেবহাটা এরিয়া প্রোগ্রামের উদ্যোগের মাধ্যমে ৮৭ শিশুকে শিশুশ্রম থেকে ফিরিয়ে শিক্ষার আওতায় আনা হয়েছে।

সভায় শিশুশ্রমের কারণ, ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের সম্পৃক্ততা প্রতিরোধ, শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনা এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের প্রোগ্রাম অফিসার মামুন হোসেন ও সিডিও মিজানুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow