শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে গুড নাইবার্স-জাপান-এমওএফএ-ডিআরআর প্রজেক্ট এর উদ্যোগে ৫০ সদস্যবিশিষ্ট একটি কমিউনিটি দুর্যোগ স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে।
গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর আয়োজিত স্বেচ্ছাসেবক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এ দল গঠন করা হয়।
দল গঠনের প্রাথমিক পর্যায়ে পদ্মপুকুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কমিউনিটি লিডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, স্থানীয় সরকার প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় ৯০ জন সম্ভাব্য স্বেচ্ছাসেবকের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ছোট ছোট দলে সভা ও মতবিনিময়ের আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিক তালিকাভুক্ত ৯০ জনের মধ্য থেকে প্রতিদিন ২৫ জন করে মোট ৫০ জনকে চূড়ান্তভাবে কমিউনিটি দুর্যোগ স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচন করা হয়।
আঞ্চলিক স্বেচ্ছাসেবক নির্বাচন সভায় উপস্থিত ছিলেন পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম( আমজাদ), প্রকল্প সমন্বয়কারী স্বপন ফলিয়া, প্রোগ্রাম অফিসার শাহজাহান মিয়া, স্থানীয় সরকার প্রতিনিধি, কমিউনিটি লিডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য অংশীজন।
নবগঠিত কমিউনিটি দুর্যোগ স্বেচ্ছাসেবক দলটি পদ্মপুকুর ইউনিয়নের দুর্যোগ ঝুঁকি হ্রাস, দুর্যোগকালীন প্রস্তুতি, জরুরি সাড়া প্রদান এবং স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
What's Your Reaction?