সৈয়দপুরে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম: "রেলওয়েকে যাত্রী ও জনবান্ধব করা হবে" 

Oct 13, 2026 - 18:37
 0
সৈয়দপুরে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম: "রেলওয়েকে যাত্রী ও জনবান্ধব করা হবে" 

নীলফামারী জেলা প্রতিনিধি : রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশ রেলওয়ের আমুল পরিবর্তন করবে। কারণ রেলওয়ের যেমন একটি ঐতিহ্য আছে, তেমনি প্রয়োজনীয়তাও রয়েছে। তাই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে রেলওয়েকে যাত্রী ও জনবান্ধব করা হবে। একইসাথে কারখানায় জনবল সঙ্কট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও কথা বলেন তিনি।

গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেশের সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, এক সময় সৈয়দপুর রেলওয়ে কারখানাটি প্রতিষ্ঠিত ও স্বনামধন্য রেলওয়ে কারখানা ছিল। ঐতিহ্যগতভাবে এ কারখানাটি এক সময় দেশকে উপস্থাপন করতো। বিগত ১৮৭০ সালে গড়ে উঠা এ কারখানাটির তখন যে প্রয়োজন হয়েছিল, সে প্রয়োজন আজ আরো বেড়েছে। অথচ এরআগের সরকারের মনোযোগ ও পদক্ষেপের অভাবে এই প্রতিষ্ঠানটি হয়তো সেভাবে প্রসারিত হয়নি। আগে কারখানাটিতে কোচ ও ওয়াগন মেরামত করার প্রায় ১২ হাজার ক্ষুদ্র ও মেয়াদোর্ত্তীণ যন্ত্রাংশ তৈরি হতো। কিন্তু বর্তমানে সেখানে প্রয়োজনীয় মাত্র ৬৫৪টির মতো যন্ত্রাংশ তৈরি হচ্ছে। ফলে এই প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো আমাদের বাইরে থেকে আমদানি করতে হচ্ছে। তাই কারখানার উৎপাদন বাড়িয়ে আমাদের আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে। 
এখানে যে রেল কোচগুলো মেরামত করা হচ্ছে তা মানসম্মত নয় বলে উল্লেখ করে তিনি বলেন, কোচ মেরামত আরো মানসম্মত করতে হবে।

পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে প্রায় চারশত কোচ মেরামতের অপেক্ষায় রয়েছে। আর প্রতিটি কোচকে উন্নত মেরামত করতে হবে। জনবল সংকটের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন রেলওয়ে কারখানায় উৎপাদন বাড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।  

পরিদর্শনকালে মন্ত্রী শেখ রবিউল আলম কারখানার ক্যারেজ, ফাউন্ড্রিসহ বিভিন্ন শপ ঘুরে উৎপাদন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন এবং কর্মকর্তা ও শ্রমিক কর্মচারিদের সঙ্গে সরাসরি কথা বলেন।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব ফাহিমুল ইসলাম, মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনেরর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস)এর সম্মেলন কক্ষে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক বৈঠক করেন। বৈঠকে কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দ কারখানার বিভিন্ন সমস্যা সম্ভাবনার বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। এরআগে মন্ত্রী শেখ রবিউল আলম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারে একটি ফ্লাইটে করে পৌণে দশটায় ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। পরে তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে যান। তিনি কারখানায় গিয়ে পৌঁছলে সৈয়দপুর রেলওয়ে কারখানা এসে পৌঁছলে কারখানার বিভাগীয় তত্ত¡াবধায়ক (ডিএস) শাহ সুফি নুর মোহাম্মদ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। 

পরে মন্ত্রী পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমেটিভ কারখানা পরিদর্শন করেন।                                                                                                 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow