দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। যা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউর ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, খামারী মনির হোসেন ও ফুহাদ হোসেন প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমির সিদ্দিকী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফিজা আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহমুদ হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মণ্ডল সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
বক্তরা বলেন, প্রাণিসম্পদ দপ্তর দেশের মানুষের চাহিদা মেটাতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আমিষের চাহিদা পুরণে বিশেষ ভুমিকা রাখছে। তাই এই সেক্টরকে এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
এদিকে অনুষ্ঠান শেষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।