পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ জি এম আব্দুস সাত্তার এবং জেলা জামায়াতের ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা।
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের (এসএফডিএফ) কর্মকর্তা জি এম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল ওহাব, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, বীর মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মণ্ডল, শিক্ষক প্রদীপ কুমার শীল, লাকী, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা ভূধর চন্দ্র সানা, এ্যাডঃ সাইফুদ্দিন সুমন, মাওলানা আশরাফুল ইসলাম ও আনন্দ মণ্ডল।