সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Mar 18, 2026 - 20:11
 0
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতিকী ছবি

 নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে  দ্রুতগতির ট্রাকের ধাক্কায় আলিফ উদ্দিন প্লাবন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে শহরের উপকন্ঠে ওয়াপদা  মোড়ে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিহত প্লাবন  উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মোড় এলাকার ওষুধ ব্যবসায়ী ইয়াসিন আলী ভোলার পুত্র।

জানা গেছে, ঘটনার রাতে উল্লিখিত সময়ে আলিফ উদ্দিন প্লাবন নীলফামারী-সৈয়দপুর বাইপাস সড়ক হয়ে মোটরসাইকেলে করে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মোড় এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তিনি শহরের ওয়াপদা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (নম্বর: ঢাকামেট্টো-ড-১৪-৫০২০) তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ দুর্ঘটনার পরই ট্রাক চালক ও হেলপার সটকে পড়েন। তবে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে। খবর পেয়ে রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করে। 

তারাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন জানান, আটক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow