প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল পুলিশের গুলিতে নিহত কাশিমাড়ীর বিএনপি নেতা অলিউল্লাহর পরিবার
এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল-পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতা অলিউল্লাহর পরিবার।
প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর পক্ষ থেকে শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন সেক্রেটারী প্রয়াত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে ঈদ উপহার পৌছে দেয়া হয়েছে। ১৮ মার্চ (বুধবার) বিকালে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও শ্যামনগর আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকের মূল প্রতিদ্বন্দ্বীকারী ড. মোঃ মনিরুজ্জামান স্বশরীরে ঈদ উপহার সামগী গুলো পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর ঈদ উপহার গ্রহন করেন অলিউল্লাহ মোল্যার স্ত্রী ছালিমা খাতুনসহ তার পুত্র ও কন্যা।
বিগত আ’লীগ সরকারের সময়ে ২০১৬ সালের ১৭ জুলাই ঢাকাগামী বাস থেকে নামিয়ে নিয়ে বিপদগামী কিছু পুলিশ সদস্য তার বাড়ির সন্নিকটে নিয়ে মাথায় গুলি করে অলিউল্লাহ ম্যোলাকে হত্যা করে। শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনিবার্ণ পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি ছিলেন। প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌছে দেয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক নেতা সহকারী অধ্যাপক আবু সাঈদ, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির, সাবেক ইশ্বরীপুর ইউপি চেয়ারম্যান জি, এম, সাদেকুর রহমান সাদেক, জেলা বিএনপির সদস্য আশেক-ই এলাহী, শ্রমিকদল নেতা আসমত আলী, কৃষকদলের উপজেলা আহবায়ক নুরুজ্জামান, যুবদল নেতা নাজমুল হোসেন প্রমূখ। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার সামগ্রী পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতা অলিউল্লাহর পরিবার ঈদের পূর্বমুহূর্ত খুশিতে শ্রদ্ধাচিত্তে গ্রহন করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
What's Your Reaction?