প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া সহায়তার অর্থ পেলেন সৈয়দপুরের ২৫০ পরিবার
নীলফামারী জেলা প্রতিনিধি : সৈয়দপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রান ও কল্যাণ তহবিল থেকে দেওয়া ২৫০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (১৮ মার্চ) ওইসব পরিবারের প্রত্যেককে দুই হাজার করে পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়।
সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ওইসব অর্থ বিতরণ করেন প্রধান অতিথি নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মো. আব্দুল মুনতাকিম।
এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদ, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম, সেক্রেটারী মো. মাজাহারুল ইসলাম, সৈয়দপুর শহর শাখার আমীর শরফুদ্দিন খান, ওলামা বিভাগের উপজেলা আমীর মাওলানা মো. খায়রুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মাবুদ জানান, পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত পাঁচ লাখ টাকা এমপি মহোদয় উপস্থিত থেকে নিজে দুস্থ ও গরীব মানুষের হাতে তুলে দেন।
What's Your Reaction?