সৈয়দপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Nov 26, 2026 - 20:29
 0
সৈয়দপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে ২০২৬-২০২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসুচির আওতায় রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ওইসব বীজ ও সার বিতরন করা হয়। এ উপলক্ষে সৈয়দপুর  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি  অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ধীমান ভূষণ। 

বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক শওকত হায়াৎ শাহ, সৈয়দপুর রাজনৈতিক জেলা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া প্রমুখ।

স্থানীয় কৃষি অফিসের সুত্র জানায়, উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়নের ৭০০ জন কৃষকের প্রত্যেককে ১কেজি করে সরিষা বীজ, ১০ কেজি  ডিওপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, কৃষকরা হলেন দেশের মেরুদন্ড। তারা ভাল থাকলে দেশ ভাল থাকবে। দেশের কৃষক সমাজকে উৎসাহিত করতেই সরকার এ প্রণোদনার উদ্যোগ নিয়েছে। এসব কৃষি সামগ্রীর যথাযথ ব্যবহার করতে কৃষকদের অনুরোধ জানান এবং কৃষি সংক্রান্ত যেকোন পরামর্শের জন্য উপজেলা কৃষি অফিসে যোগাযোগ রাখতে কৃষকদের আহবান জানান।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow