দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে ব্যতিক্রমী পটগান অনুষ্ঠান
সাতক্ষীরা প্রতিনিধি: বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় ব্যতিক্রমী পটগান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দেবহাটা উপজেলার দেবহাটা ইউনিয়নের রত্নেশ্বরপুর, রহিমপুর ও পাঁচপোতা গ্রামের ফুটবল মাঠ প্রাঙ্গণে এ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেবহাটা ইউনিয়নের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহিমপুর গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি নাছিমা খাতুন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা ইউনিয়ন যমুনা যুব ফোরামের সভাপতি দিলিপ দাস। বিশেষ অতিথি ছিলেন একই ফোরামের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর ইমরান হোসেন।
পটগানের শিল্পীরা পটচিত্র প্রদর্শনের পাশাপাশি গান ও ছন্দের মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং প্রতিরোধের উপায় তুলে ধরেন। প্রচলিত সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জটিল সামাজিক বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করায় অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
এ সময় মনিরুল ইসলাম, নুর ইসলাম, শিহাব সালেহীন, আলমামুন, স্বপন কুমার, সাদিয়া সুলতানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রত্নেশ্বরপুর ও রহিমপুর এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ব্যতিক্রমী এ আয়োজনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
What's Your Reaction?