শ্যামনগরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

Nov 9, 2026 - 12:47
 0
শ্যামনগরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

এস, এম, মোস্তফা কামাল: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর(রোববার)  বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শ্যামনগর পৌর সদরে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সোলায়মান কবীরের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক আবু সাঈদ, উপজেলা বিএনপির সদস্যসচিব আশেক-ই-এলাহী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, শ্রমিক দলের আহ্বায়ক আব্দুর রউফ, কৃষক দলের আহ্বায়ক মো. নুরুজ্জামান, পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান, কৈখালী ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমান, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব সামছুদ্দোহা টুটুল, রমজাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, রেজাউল ইসলাম, বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শ্যামনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক পথ সভায় মিলিত হয়ে বক্তরা জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান সম্পর্কে বক্তব্য প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow