সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

Nov 9, 2026 - 17:19
 0
সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু
প্রতিকী ছবি

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে আব্দুর রাজ্জাক নামে  এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত ৩টা ৫৫ মিনিটে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের অদূরে ঘটনাটি ঘটেছে।

রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি রাত ৩টা ৫০ মিনিটে সৈয়দপুর রেলওয়ে এসে স্টেশনে পৌঁছে। এরপর পাঁচ মিনিটের যাত্রা বিরতি শেষে ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়। সৈয়দপুর স্টেশন থেকে আনুমানিক ৩০০ গজ যাওয়ার পর পরই ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা যাত্রী আবদুর রাজ্জাক (৫৫) অসাবধানতাবশতঃ চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান। এতে তিনি মাথায় এবং বাম হাত ও বাম পায়ে গুরুতর জখমপ্রাপ্ত হন। পরে আশেপাশে থাকা লোকজন তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে  সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আবদুর রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শাহপাড়ার মৃত. সফিয়ার রহমানের ছেলে। তিনি স্থানীয় প্রামাণিক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
নিহতের স্বজনদের সুত্র জানায়,তিনি তাঁর অসুস্থ পুত্র সারোয়ারকে নিয়ে ঢাকা থেকে নিজ বাড়ীতে ফিরছিলেন।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow