সৈয়দপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ
নীলফামারী জেলা প্রতিনিধি : রূপালী মৎস্যে স্বনির্ভর দে,সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে ধারণ করে সৈয়দপুরে সমাপনী ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।
মঙ্গলবার দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ওই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোস্তারিনা আফরোজ।
সৈয়দপুর উপজেলা মৎস্য কর্মকতার কার্যালয়ের ক্ষেত্র সহকারী রাওফুর মোরসালিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ধীমান ভুষন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু প্রমুখ।
শেষে মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী, মৎস্যজীবী ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।
এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাওলানা মো. আব্দুল মুনতাকিম এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার ও বীরমুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক। ওইদিন
জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ ক্যাম্পাস পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
What's Your Reaction?