হত্যা মামলার বাদীকে হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় জিডি
শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে পিতৃহত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের বিরুদ্ধে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের মারধর, প্রাণনাশের হুমকি এবং বাড়িঘর ভাঙচুরের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মামলার বাদী।
থানার সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার গোরীপুর এলাকার মো. তোফাজ্জেল হোসেন (৪৮) তাঁর পিতা মোজাম্মেল মিস্ত্রি (৭০) হত্যার ঘটনায় গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ওমর ফারুক মিস্ত্রি, হযরত মিস্ত্রি ও ওসমান মিস্ত্রিসহ কয়েকজনকে আসামি করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ১১ নভেম্বর বিকেল ৫টার দিকে ওমর মিস্ত্রী ও হযরত মিস্ত্রী বিজ্ঞ হাইকোর্ট থেকে জামিন পেয়ে বাড়িতে এসে মামলার কয়েকজন আসামি বাদীর বাড়ির সামনের রাস্তায় এসে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকী দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাঁরা এক সপ্তাহের মধ্যে আদালত থেকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। অন্যথায় বাদী ও তাঁর পরিবারের সদস্যদের মারধর, বাড়িঘর ভাঙচুর, এলাকা থেকে উচ্ছেদ এবং মিথ্যা মামলায় হয়রানিসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন, যাঁদের সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের এমন আচরণে বাদী ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন তিনি।
এ ঘটনায় মো. তোফাজ্জেল হোসেন গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরী নং ৭৩১। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য চেষ্টা করেও পাওয়া যায়নি। মামলার বাদী নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
What's Your Reaction?