ডিলার-রিটেইলারদের নিয়ে শেষ হলো চারদিনের শ্যামলী সিমেন্ট শিটের ব্যবসায়ী সন্মেলন
মিজানুর রহমান মিলন, নীলফামারী জেলা প্রতিনিধি : :শ্যামলী সিমেন্ট শীট, আজীবন সুপারহিট এ শ্লোগানকে ধারণ করে উৎপাদিত পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করে ডিলার ও রিটেইলারদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে শ্যামলী সিমেন্ট শিটের ব্যবহার বাড়াতে বিভিন্ন পরিকল্পনা ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। গত ২০ নভেম্বর পর্যন্ত চলা চার দিনব্যাপী ডিলার ও রিটেইলারদের নিয়ে ব্যবসায়ী সম্মেলনে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও তা বাস্তবায়নের কথা জানান, শ্যামলী সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুশীল কুমার দাস।
সারাদেশের দুই শতাধিক ডিলার ও রিটেইলারদের নিয়ে চারদিনের ব্যবসায়ী সম্মেলন করে দেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান শ্যামলী সিটি গ্রুপ। পর্যটন নগরী কক্সবাজারে আনন্দ বিনোদনের মাঝে শুক্রবার (২০ নভেম্বর) সমাপণী দিবসে সমুদ্র সৈকত সংলগ্ন কলাতলী বীচের রামাদা বাই উইন্ডহ্যাম হোটেলে সকালে অনুষ্ঠিত হয় ডিলার ও রিটেইলারের নিয়ে মতবিনিময় ও র্যাফেল ড্র অনুষ্ঠান।
এতে শ্যামলী সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুশীল কুমার দাস প্রধান অতিথি এবং গ্রুপটির পরিচালক ও নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সুশান্ত কুমার ছিলেন বিশেষ অতিথি। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা গৌতম হালদার।
সম্মেলনের প্রধান অতিথি সুশীল কুমার দাস বলেন
মালিক, শ্রমিক ও কর্মচারিরা হলো একটি পরিবার। তাদের সমন্বয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করলেই আসবে ব্যবসায়িক সাফল্য। যেটি শ্যামলী সিটি গ্রুপে হয়ে আসছে। তাই এমন ধারাবাহিকতা
ধরে রাখতে পণ্যের গুণগত মান ধরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এছাড়া গ্রাহক সেবা এবং বাজার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সুসম্পর্কও বজায় রাখতে হবে। আর এসবকে সামনে রেখে শ্যামলী সিটি গ্রুপ তার পণ্য সম্ভারে বিশ্বমানের শ্যামলী রুফিং শিট এবং সহযোগী প্রতিষ্ঠান সিটি ইস্পাত লিমিটেডের উন্নত মানের ঢেউটিন ও প্রোফাইল শিট যুক্ত করেছে। এর মাধ্যমে গ্রাহকদের চাহিদা পূরণের পাশাপাশি নির্মাণ সামগ্রীর বাজারে প্রতিষ্ঠানের সক্ষমতা ও পরিসর আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ডিলার ও রিটেইলারাই প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। তাঁদের নিরলস পরিশ্রম, আন্তরিকতা ও সহযোগিতার ফলেই শ্যামলী সিমেন্ট শিট দেশের বাজারে গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে।
বিশেষ অতিথি সুশান্ত কুমার, আগামী দিনের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং বাজার সম্প্রসারণে ডিলার, রিটেইলার ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের ডিলার ও রিটেইলারদের সঙ্গে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সরাসরি মতবিনিময়ের মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আগামী দিনের লক্ষ্য অর্জনে সম্মিলিত কর্মপরিকল্পনার ওপর আলোচনা করা হয়। অনুষ্ঠানে শ্যামলী সিমেন্ট শিটের ডিলার ও রিটেইলরাও তাদের বক্তব্য তুলে ধরে শ্যামলী শিটের বাজার সম্প্রসারণে সবধরনের সহযোগিতার কথা বলেন। ব্যবসায়ী সম্মেলন শেষে আয়োজন করা হয় আকর্ষণীয় র্যাফেল ড্র। এতে উৎসবমুখর পরিবেশে র্যাফেল ড্রয়ে বিজয়ীদের মাঝে মোটরসাইকেল, এসি,স্মার্ট টিভি,মোবাইল ফোনসহ অন্যান্য আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথি। এসময় প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার প্রকাশ চন্দ্রসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে সারাদেশের ডিলার ও রিটেইলারদের বিদায় সংবর্ধনা দেওয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
What's Your Reaction?