সৈয়দপুর রেলওয়ে কারখানার সহকারী কর্মব্যবস্থাপক হলেন রুহুল আমিন
নীলফামারী জেলা প্রতিনিধি : সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মরত উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (এসএসএই) (ইনচার্জ) সিডিউল মো. রুহুল আমিন পদোন্নতি পেয়েছেন। তাঁকে সহকারী কর্মব্যবস্থাপক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করে সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিযুক্ত করা হয়েছে।
সোমবার (৭সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের রেলভবনের মহাপরিচালকের কার্যালয়ের উপপরিচালক (পার্সোনাল-১) জান্নাতুল ফেরদৌস জিসা স্বাক্ষরিত জারিকৃত অফিস আদেশে ওই পদোন্নতির তথ্য জানা গেছে।
কুড়িগ্রামের সন্তান রুহুল আমিন চাকুরিতে যোগাদানের পর থেকেই তিনি অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। একইভাবে সৈয়দপুর রেলওয়ে কারখানায় যোগদানের পর মেধা ও দক্ষতায় তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে পিছপা হননি তিনি। চাকুরি জীবনে তাঁর এই সাফল্যে সহকর্মীরা উচ্ছ্বসিত।
সহকর্মীদের বিপদে আপদে পাশে দাড়িয়ে অভিভাবকের দায়িত্ব পালন করা পদোন্নতিপ্রাপ্ত রুহুল আমিন ব্যক্তিগত জীবনে অত্যন্ত উদার প্রকৃতির মানুষ। ফলে তাঁর পদোন্নতির সংবাদে সৈয়দপুর রেলওয়ে অঙ্গনের সহকর্মীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। আনন্দ ভাগাভাগি করে নিতে করা হয় মিস্টি বিতরণ। অনেকেই নতুন সহকারী কর্মব্যবস্থাপক রুহুল আমিনকে ফুলেল শুভেছা জানান।
পদোন্নতির বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন বলেন, পদোন্নতি পেয়ে আমার আরও দায়িত্ব বেড়ে গেল। তিনি বলেন, আমার ওপর অর্পিত সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
What's Your Reaction?