সৈয়দপুরে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা
নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারী জেলার নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সঙ্গে সৈয়দপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুধীজনদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে ওই পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলার নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলার সভাপতিত্বে এবং তাঁরই সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মোস্তারিনা আফরোজ, উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ, নর্দান ইলেক্ট্রনিক সাপ্লাই কোম্পানি লি: (নেসকো) সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিমুন ইসলাম সেলিম, সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো)'র নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা, ট্রাফিক বিভাগের শহর ও যনবাহন পরিদর্শক মো. মাহফুজার আলম, বীরমুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান ময়না, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. সাদেকীন আলম, সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহিন, যুগ্ম সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ, সাংবাদিক মমিন আজাদ, এনসিপি সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক জাবেদ আক্তারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা মুখ্য সংগঠক একরামুল হক বিজয় প্রমুখ।
সভায় বক্তারা জেলা প্রশাসকের সামনে সৈয়দপুর উপজেলার বিদ্যমান নানাবিধ সমস্যা, জনদুর্ভোগ, সম্ভাবনা ও সরকারের চলমান বিভিন্ন অগ্রাধিকার ও উন্নয়নূলক কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বক্তাদের বক্তব্য মনোযোগ সহকারের শোনেন এবং সে সব বাস্তবায়নের আশু পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এর আগে নবাগত নীলফামারী জেলা প্রশাসক সৈয়দপুর উপজেলা প্রশাসনের কয়েকটি দপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের কাছে তাদের দাপ্তরিক কার্যক্রমের কথা বলেন ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
What's Your Reaction?