সৈয়দপুরে দু'দিন ধরে নিখোঁজ  বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মোস্তাক

Aug 19, 2026 - 00:53
 0
সৈয়দপুরে দু'দিন ধরে নিখোঁজ  বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মোস্তাক
মোস্তাফিজুর রহমান মোস্তাক (২৬)

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মোস্তাফিজুর রহমান মোস্তাক (২৫) নামের এক যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে সে। তাঁর বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শ্বাষকান্দর চেংমারীপাড়ায়। তাঁর নিখোঁজের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

ডায়েরীতে উল্লেখ করা হয়, সৈয়দপুর উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর  চেংমারীপাড়ার মো. ইমরান আলী ও মোছা. মলিনা বেগম দম্পতির ছেলে মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক (২৫)। চার পুত্রের মধ্যে সকলের ছোট সে। পেশায় সে স্থানীয় একটি বেসরকারি চক্ষু হাসপাতালের কর্মচারী এবং একজন ভাল ফুটবলার।

ঘটনার দিন গত সোমবার (১৭ আগস্ট) বিকেল  তিনটার দিকে সে তাদের শ্বাষকান্দর চেংমারী পাড়া থেকে আকস্মিক নিখোঁজ হয় সে। ওই দিন থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত সে আর বাড়িতে ফিরেনি। এ অবস্থায় তাঁর পরিবারের লোকজন সকল আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজ করলে অদ্যাবধি তাঁর কোন হদিস মিলেনি। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরণে হাফ হাতা টি-শার্ট, ফুল প্যান্ট ও পায়ে জুতা ছিল। তাঁর উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি। গায়ের রং ফর্সা।

এদিকে, আদরের ছোট ছেলেকে গত দুই দিন যাবৎ খুঁজে না পেয়ে তাঁর বাবা-মা এখন পাগল প্রায়। তাঁরা সন্তানের চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
মোস্তাফিজুর রহমান মোস্তাকের নিখোঁজের বিষয়ে তাঁর বড় ভাই মো. সামিউল ইসলাম গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং- ১০৮৫, তারিখ: ১৮/০৮/২০২৬ইং।


কোন সুহৃদয়বান ব্যক্তি নিখোঁজ যুবক মোস্তাফিজুর রহমান মোস্তাকের কোন খোঁজ পেলে উপরিল্লিখিত বাড়ির ঠিকানা অথবা ০১৭৮৩-২৩৫৯০৯ নম্বর মোবাইলে ফোনে অবগত করার জন্য তাঁর পরিবারের পক্ষে থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। 
                                                                                   
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow