সাতক্ষীরার দেবহাটায় শিশু সুরক্ষায় সমন্বয় সভা

Aug 20, 2026 - 17:22
 0
সাতক্ষীরার দেবহাটায় শিশু সুরক্ষায় সমন্বয় সভা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় শিশু সুরক্ষা ও যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নে সরকার, এনজিও, কমিউনিটি ও অংশীজনদের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) উপজেলা মডেল মসজিদ হলরুমে এ সভার আয়োজন করে দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে আয়োজিত সভায় শিশু সুরক্ষা জোরদার, সহিংসতা প্রতিরোধ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম। 

সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল সাকিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফসার আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ডিআরআরএ-এর প্রতিনিধি জিএম আনজির হোসেন, ব্রেকিং দ্য সাইলেন্সের সোহেল মাহামুদ, উত্তরণের ম্যানেজার শফিকুল ইসলাম, ফাতেমা মেম্বার, শিরিনা রসুল, রাহেলা খাতুন ও রেহেনা পারভীন, সিবিও, ভিডিএস কমিটির সদস্য, শিশু উপদেষ্টা কমিটি, ইয়ুথ ফোরামের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং কমিউনিটির সমন্বিত উদ্যোগ আরও জোরদার করতে হবে। পাশাপাশি শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow