শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় শিশুদের স্বার্থ রক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপকূলীয় উপজেলা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস শিশু ফোরামের সদস্যদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ মার্চ (বৃহস্পতিবার) উপজেলা পাবলিক লাইব্রেরি হল রুমে জে জে এস এর বাস্তবায়নে জেজেএস-এনসিভিএস প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার আব্দুর রহমানের উপস্থাপনায় জেজেএস-এনসিভিএস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নব কুমার সাহা প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, উপকূলীয় উপজেলা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস শিশু ফোরামের সভাপতি নুর আহম্মেদ জিদান, সহ-সভাপতি প্রদিপ্তা রাণী, সাধারণ সম্পাদক মালিহা আক্তার আঁচল সহ সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি প্রমূখ। সভায় আলোচনায স্থান পায় - জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগের ঝুঁকি কমাতে, পরিকল্পনা বাস্তবায়নে শিশুদের স্বার্থ বিবেচনায় ও নিতে শিশু ফোরামের সদস্যদের বক্তব্য/মতামত, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগের ঝুঁকি কমাতে, পরিকল্পনা ও বাস্তবায়নে শিশুদের স্বার্থ গুরুত্ব প্রদান বিষয়ে উন্মুক্ত আলোচনা, প্রশ্নত্তোর পর্ব ও প্রতিশ্রুতি জ্ঞাপন।
What's Your Reaction?