কপিলমুনিতে বিলে গরু চরানোর সময় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

Oct 29, 2026 - 20:59
 0
কপিলমুনিতে বিলে গরু চরানোর সময় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
বজ্রপাতে নিহত সন্তোষ মণ্ডল (৬৫)
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির হাউলি গ্রামে বিলে গরু চরানোর সময় বজ্রপাতে সন্তোষ মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের বলায় চন্দ্র মণ্ডলের ছেলে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সন্তোষ মণ্ডল প্রতিদিনের ন্যায় আজও বিলে গরু চরাতে গিয়েছিলন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আক্রান্ত হন। এতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় হাউলি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow