দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্যসচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবদুল বারি মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, বিবিএমপি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মদন মোহন পাল, আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফিজা খাতুন, বিজিবি কোম্পানি কমান্ডার আমিনুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম ও এজিএম মাসুম বিল্লাহ।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তর ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে আগামী ডিসেম্বর ঘিরে কোন রকম পরিস্থিতির অবনতি না হয় সেব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান হয়। পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য বিজিবিকে আরো কঠোর হওয়ার জানানো হয়।