দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা 

Sep 28, 2026 - 17:26
 0
দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা 

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইস্তিয়াক আহমেদ অপু, দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুব আলম, উপজেলা আমির মাওলানা অলিউল ইসলাম, বিএনপি নেতা শহিদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি ডাক্তার ওহিদুজ্জামান,
দেবহাটা বিওপির নায়েব সুবেদার নুর ইসলাম, পল্লী বিদ্যুৎ সাব-জোনাল ম্যানেজার আল আমিন হোসেন, ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার, সরকারি কেবিএ কলেজের সহকারী অধ্যাপক আবু তালেব, সখিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিকসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোনায়েম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়জিদ বোস্তামি উজ্বল, যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আনসার ভিডিপি বৈশাখী রানী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা জোরদারে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে আসন্ন শারদীয় উৎসব শান্তিপূর্ণভাবে শেষ করতে বিভিন্ন আলোচনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow