শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিত করতে সমন্বিত উদ্যোগ

Nov 12, 2026 - 16:19
 0
শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিত করতে সমন্বিত উদ্যোগ

সাতক্ষীরা প্রতিনিধি : উপকূলীয় জনপদ সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনে পানির উৎস চিহ্নিতকরণ, ম্যাপিং ও জোনিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সুন্দরবন কোয়ালিশন প্রকল্পের আওতায় সিডিওর বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুপেয় পানির বিদ্যমান উৎস, সংকটাপন্ন এলাকা এবং নতুন পানির উৎসের প্রয়োজনীয়তা নিয়ে প্রাথমিক তথ্য উপস্থাপন করা হয়।

সভায় জানানো হয়, শ্যামনগরের প্রতিটি ইউনিয়নেই কমবেশি সুপেয় পানির সংকট রয়েছে। তবে কোথায় কী ধরনের পানির সমস্যা রয়েছে, কোন উৎস সচল বা অচল এবং কোথায় নতুন উৎস স্থাপন প্রয়োজন—এসব বিষয়ে

ইউনিয়নভিত্তিক সমন্বিত ও হালনাগাদ তথ্যভান্ডার নেই। ফলে পরিকল্পিতভাবে পানি সংকট মোকাবিলায় নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow