ভুরুলিয়া প্রাইমারী স্কুলের সভাপতি ডা.কামরুল, সহ-সভাপতি রবিউল
এস, এম, মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ৫৬ নং ভুরুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক এ, কে, এম, কামরুল ইসলাম ও সহ-সভাপতি মো: রবিউল ইসলাম। ২৭ সেপ্টেম্বর( বৃহস্পতিবার) বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খলিলুর রহমান, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা ২ বার স্ব স্ব পদে নির্বাচিত হয়ে বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকলকে সাথে নিয়ে কাজ করতে চান।"
What's Your Reaction?