সৈয়দপুরে আইডিইবি সাংগঠনিক জেলা শাখার সম্মেলন সম্পন্ন
নীলফামারী জেলা প্রতিনিধি : ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সম্মেলন ও সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে সৈয়দপুর রেলওয়ে মূর্তজা মিলনায়তনে ওই সম্মেলন ও সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উপদেষ্টা প্রকৌশলী মো. আজিজুল ইসলাম।
সংগঠনটির সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মোনায়মুল হকের সভাপতিত্বে সাংগঠনিক অধিবেশনে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম।
পরে সংগঠনের নির্বাচনী অধিবেশনে সকলের সম্মতিতে তিন বছর মেয়াদী ( ২০২৬-২০২৮) ২১ সদস্য বিশিষ্ট আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রকৌশলী মো. সাদেক হাসান চৌধুরী সভাপতি ও প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মো. শাহজাহান মোল্লা ও মো. শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক হোসাইন মোহাম্মদ আরমান, অর্থ সম্পাদক মনিন্দ্র নাথ রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, চাকুরি বিষয়ক সম্পাদক ওবায়েদ আলী, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক ইমাম জাকারিয়া, জনসংযোগ ও প্রচার সম্পাদক পীযুষ কান্তি রায়, সাহিত্য, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক রাউফুল হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাওফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক শাহিদ শামীম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মোছা. ওয়াজিহা আক্তার নুরানী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন এবং নির্বাহী সদস্য মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আলম, দ্বীপক কুমার চৌধুরী ও রবিউল ইসলাম। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বলরাম পাল এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন তারক বন্ধু বর্মা ও মো. আব্দুল হান্নান। আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সম্মেলন ও সাংগঠনিক অধিবেশনে সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?