দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

May 21, 2026 - 19:24
 0
দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ স্লোগানকে সামনে রেখে ১৯-২১ মে অনুষ্ঠিত ভূমি মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দেবহাটা সরকারি বিবিএম ইনস্টিটিউশনে উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) (অ: দা) মাইনুল ইসলাম খান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন দেবহাটা সরকারি বিবিএম ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক মদন মোহন পাল, শিক্ষক দেবপ্রসাদ ঘোষ, দেবহাটা প্রেসক্লাবে সভাপতি মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সংবাদ কর্মী উত্তম রায়, ভূমি অফিসের নাজির প্রদীপ কুমার  ঢালী, মিউটেশন সহকারী অমিত কুমার বর, সার্টিফিকেট পেশকার সচিন সরকার সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় সহকারী কমিশনার ভূমি মইনুল ইসলাম খান ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। পরে শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মেধা যাচাই করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দীপ সরকার, দ্বিতীয় স্থান আহসান তৃতীয় উজানি মন্ডল।

এদিকে উপজেলা ভূমি অফিস চত্বরে মেলা উপলক্ষে ভুমি উন্নয়ন কর সেবা বুথ, অর্পিত সম্পত্তি  সেবা বুথ, খাস জমি সেবা বুথ, ই নামজারি সেবা বুথ স্টল স্থাপন করা হয়েছে। যেখান থেকে সরাসরি সহজে ভূমি সংক্রান্ত সেবা প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow