দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন উপলক্ষে উপহার বিতরণ

Apr 2, 2026 - 17:43
 0
দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন উপলক্ষে উপহার বিতরণ

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার কমিউনিটি শিশুদের অংশগ্রহনে সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২ এপ্রিল) জন্মদিন উদযাপন ও উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন দেবিশহর মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নিলাদ্রী বিশ্বাস ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  জুনিয়ার কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মমতাজ পারভীন।

 শিশুদের জন্মদিন উদযাপন অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ জাহাঙ্গীর আলম ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ এর দফাদার মোঃ আরিজুল ইসলাম।

দেবহাটা এরিয়া প্রোগ্রামের ফিল্ড ফ্যাসিলেটেটর মোঃ রেজাউল ইসলাম উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

 শিশুদের জন্মদিন উদযাপন উপলক্ষে ৯৯৬ জন শিশুদের মাঝে  ১২ টি খাতা ও ১২ টি কলম উপহার হিসাবে প্রদান করা হয়। 

জন্মদিনের এই আয়োজনে অংশ নিতে পেরে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে। উপহার ও সম্মান পেয়ে শিশুদের পাশাপাশি অভিভাবকরাও অত্যন্ত আনন্দিত। শিশুর মায়েরা বলেন এমন আয়োজন শিশুদের মানসিক বিকাশ লাভে সহযোগীতা করবে এবং লেখাপড়ার মনোযোগ বৃদ্ধি পাবে। এমন মহতী উদ্যোগে শিশু পরিবার ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow