সৈয়দপুর পৌরসভা মাসিক সভায় নাগরিক সেবা বৃদ্ধি নিয়ে যে সব সিদ্ধান্ত হলো

Apr 1, 2026 - 21:22
 0
সৈয়দপুর পৌরসভা মাসিক সভায় নাগরিক সেবা বৃদ্ধি নিয়ে যে সব সিদ্ধান্ত হলো

নীলফামারী জেলা প্রতিনিধি : সৈয়দপুর পৌরসভার মাসিক সাধারণ সভায় পৌরসভার শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনস্বাস্থ্য, চলমান উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধির কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌরসভার প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। সভায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে পৌরসভার সার্বিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সহকারি প্রকৌশলী আব্দুল খালেক, উপ সহকারি প্রকৌশলী কামরুল ইসলাম ও মাসুম সাজ্জাদ জুয়েল, পৌরসভার প্রধান হিসাব কর্মকর্তা আবু তাহের, পৌর কর্মকর্তা সুজন শাহ প্রমুখ। পৌরসভার বিভাগ প্রধানরা এ সভায় নিজ নিজ দপ্তর ও বিভাগের কার্যক্রম এবং এর অগ্রগতি তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজাসহ পৌরসভার বিভিন্ন বিভাগ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা বৃদ্ধি ও জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এবং করণীয় ঠিক করে তা দ্রুত বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় গৃহীত কার্যক্রমের মধ্যে রয়েছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে পুলিশি টহল বৃদ্ধি, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশক নিধন ও এডিস মশা প্রতিরোধে স্প্রে কার্যক্রম অব্যাহত রাখা, তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রচার এবং শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অন্যতম।  

সভার সভাপতি পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম টেকসই করতে পৌরসভার পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি শহরবাসীকে বাসা-বাড়ি, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানের আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং পৌরসভার কার্যক্রম পরিচালনায় সব নাগরিকদের সহযোগিতা করার আহ্বান জানান। 

জানতে চাইলে পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, তিনি সৈয়দপুরে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে পৌরসভার কার্যক্রমকে আরও গতিশীল করতে নানা পদক্ষেপ নিয়েছেন। এসব বাস্তবায়ন করতে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরাও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, পৌর এলাকার উন্নয়ন কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করাসহ জলাবদ্ধতা নিরসনে নতুন ড্রেন নির্মাণ করা হয়েছে। এছাড়া নিয়মিত ড্রেন ও নালা পরিস্কার এবং পরিচ্ছন্ন নগরী করতে তিনি নিয়মিত তদারকি করছেন। পৌর প্রশাসক বলেন সম্প্রতি শহরের গোলাহাট এলাকায় ড্রেনের পানি প্রবাহে বাধাগ্রস্ত করেছিল একটি পক্ষ।

পরে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা সেখান গিয়ে ড্রেনের বাঁধ খুলে পানি প্রবাহ স্বভাবিক করা হয়। সেখানে নতুন ড্রেন তৈরির কাজ চলমান জানিয়ে তিনি বলেন, শহরের প্রধান সমস্যা যানজট। এসমস্যা সমাধানে নানামুখী সিদ্ধান্ত হয়েছে। এসবের মধ্যে ট্রাকসহ ভারী যানবাহন চলাচলে ব্যারিকেড ব্যবস্থা গ্রহণ, শহরের ভিতরে ডিভাইডার স্থাপন করা হচ্ছে। তারপরেও কেউ যদি ট্রাফিক আইন ভঙ্গ করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াসহ যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে আরও তৎপর হওয়ার জন্য বলা হয়েছে।  এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow