শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল
এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি (শনিবার) শ্যামনগর ফায়ার সার্ভিস অফিস পানির প্রজেক্টের প্রাঙ্গণে শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি হাবিব হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন-সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হোসেন খানসহ ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুন্দরভাবে দেশ পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?