শ্যামনগরে আল মারজান একাডেমিতে ইফতার ও দোয়া মাহফিল
এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগরে আল মারজান ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি-এর উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারী (শনিবার) একাডেমির অডিটোরিয়াম এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির চেয়ারম্যান প্রভাষক মাওলানা শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি একাডেমির কো-চেয়ারম্যান মো কামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি মাওসুফ সিদ্দিকী, মুফতি হাফিজুর রহমান, প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, ড.আব্দুল মান্নান, প্রভাষক সাইফুল্লাহ, প্রধানশিক্ষক আব্দুস সাত্তার, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, আলহাজ্ব আবু কাওসার প্রমূখ উপস্থিত ছিলেন। পবিত্র রমজানের তাৎপর্য এবং আদর্শিক জীবন গঠনে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।শিক্ষার্থীদের শুধু জাগতিক শিক্ষায় নয় বরং নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। চলতি বছরে এ প্রতিষ্ঠান থেকে ৫ম শ্রেনিতে ৫ জন ছাত্রছাত্রী বৃত্তি পাওয়ায় তাদের কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন- এভিপি মাওলানা নুরুজ্জামান।
What's Your Reaction?