কালিগঞ্জে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মুকুলের রমজান জুড়ে অসহায় পরিবারে ইফতার সহায়তা
বিশেষ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ১৬ শতাধিক অসহায় ও নিন্ম আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মানবতার ঘর ফাউন্ডেশনের পরিচালক,সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এবং খুলনা বিভাগের জিয়া ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন (মুকুল)। রবিবার (১ মে, ২০২৬) বেলা ১১ ঘটিকায় কালিগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা কার্যক্রমের সমাপনী ধাপের ইফতার সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়- ২০১৭ সাল থেকে নিজস্ব অর্থায়নে উপজেলার ১২টি ইউনিয়নে ধারাবাহিক ভাবে মানবিক সহায়তা প্রদান করে আসছেন ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। চলতি রমজানেও নিয়মিতভাবে সহায়তা কার্যক্রম পরিচালনা করে ইতোমধ্যে ১৬ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল—ছোলা ১ কেজি, সুজি ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি, মুড়ি ১ প্যাকেট, চিনি ১ কেজি ও চিঁড়া ১ কেজি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন মুকুল বলেন, “রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। এই মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি নৈতিক ও ধর্মীয় কর্তব্যও। ২০১৭ সাল থেকে আমি ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়নসহ সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) নির্বাচনী এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। ইফতার সামগ্রী ছাড়াও সেলাই মেশিন, চার্জারচালিত ভ্যান, শিক্ষার্থীদের বই ও বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।
তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের উচিত মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তবেই একটি সহমর্মিতাপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমান-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণে তাঁর নেতৃত্ব অব্যাহত থাকার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও দঃ শ্রীপুর ইউনিয়ন সভাপতি জুলফিকার আলী, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান, সাধারন সম্পাদক কাজী তৌহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক হাসান আলী সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুল্লাহ, দঃ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান পাড়, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাঁপুই, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু, সাধারন সম্পাদক আফজাল হোসেন, তারালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গনিয়ার রহমান গনি, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বদরু, নলতা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. রোকনুজ্জামান রোকন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোখলেছুর রহমান সহ ১২টি ইউনিয়নের সভাপতি-সম্পাদক ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?