বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে একটি আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় সুভাষ সরকার (৪৫) নামে একব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। রোববার (৫জুুলাই) ভোরে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মহনকারী সুভাষ সরকার শুইলপুর গ্রামের মৃত জগবন্ধু সরকারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, সুভাষ সরকার মানসিক ভারসাম্যহীন ছিলেন। রোববার ভোরে তিনি পরিবারের সবার অজান্তে বাড়ির পার্শ্ববর্তী একটি আমগাছের ডালে রশির সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
প্রতিবেশীরা তার ঝুলন্ত মরদেহ দেখে পরিবারকে জানানোর পর থানায় খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, সুভাষ সরকার মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে।